২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে
আদ দ্বীন আইডিয়াল স্কু ল - ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে একটি আদর্শ মুসলিম সমাজ গড়ে তোলা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধের সাথে আধুনিক জ্ঞান অর্জন করে সমাজের জন্য উপকারী নাগরিক হয়ে উঠুক।
বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করা, যেখানে আরবি ভাষা, ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি যে, সঠিক শিক্ষা ও তারবিয়াহ্র মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।
আরবি ভাষা ও ইসলামী শিক্ষার সাথে সাধারণ শিক্ষার আদর্শ সমন্বয়
ইংরেজি ও আরবি উভয় ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা অর্জন
৬ষ্ঠ শ্রেণি থেকে আরবি মিডিয়ামে ইসলামী শিক্ষা প্রদান
৯ম শ্রেণির মধ্যে ৩০০+ হাদিস মুখস্থ করা
এসএসসি/দাখিল পর্যায়ে ৯০%+ কুরআন তর্জমা দক্ষতা অর্জন
ডে-কেয়ার হিফজ (কুরআন মুখস্থ) প্রোগ্রামের ব্যবস্থা
আদ দ্বীন আইডিয়াল স্কু ল প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে। অনেক ভালো ইসলামী স্কুল থাকা সত্ত্বেও, আমরা এমন একটি বাংলা মিডিয়াম স্কুল খুঁজে পাইনি যেখানে আরবি ও ইসলামী শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমান গুরুত্ব দেওয়া হয়।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহ ভিত্তিক তারবিয়াহ্ প্রদান করা, আরবী ও দীনী শিক্ষা দেওয়া এবং একই সাথে NCTB একাডেমিক শিক্ষাও নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি যে, সঠিক শিক্ষা ও তারবিয়াহ্র মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধের সাথে আধুনিক জ্ঞান অর্জন করতে পারবে এবং সমাজের জন্য উপকারী নাগরিক হয়ে উঠবে।
আমাদের কারিকুলাম কুরআন, আরবী ভাষা, আকিদাহ, ফিকহ, হাদিস, ইতিহাস এবং NCTB একাডেমিক বিষয়সমূহের সমন্বয়ে গঠিত। আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য সর্বদা চেষ্টা করছি।
আপনার সন্তানের জন্য সেরা শিক্ষার সুযোগ তৈরি করুন